July 25, 2026, 9:18 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রূপগঞ্জে কর্মীসভা অনুষ্ঠিত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে রূপগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়নের যৌথ উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

৮ অক্টোবর বুধবার কায়েতপাড়া, চনপাড়া, রূপগঞ্জ ও দাউদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এই সভাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জনাব মাহবুব রহমান। সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব রফিকুল ইসলাম রফিক। সঞ্চালনার দায়িত্বে ছিলেন রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহমেদ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,
নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল একটি সুসংগঠিত ও বলিষ্ঠ সংগঠন। এর মধ্যে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল সবচেয়ে সংগঠিত ও কার্যকর ইউনিট হিসেবে কাজ করছে। আজকের কর্মীসভা সুশৃংখলভাবে অনুষ্ঠিত হওয়ায় সকলকে ধন্যবাদ জানাই।”

তিনি আরও বলেন, দলের নেতৃত্ব পাওয়া কারো জনসংখ্যাভিত্তিক সমর্থন বা বড় মিছিলের উপর নির্ভর করে না। নেতৃত্ব নির্ধারিত হবে দায়িত্বশীলতা, সাংগঠনিক নিষ্ঠা এবং দলের দুর্দিনি পাশে থাকার ওপর। যারা বিগত ১৬ বছর ধরে মামলা, হামলা, নির্যাতন সহ্য করেও দলের সঙ্গে ছিলেন, তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে নেতৃত্বে আনা হবে।”

সভায় তিনটি ইউনিয়নের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনেকে পদপ্রার্থী হিসেবে নিজেদের প্রস্তাবনা পেশ করেন, তাদের মধ্যে থেকে যাচাই-বাছাইয়ের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ