September 15, 2026, 4:00 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

কালীগঞ্জের গুণবাড়ীতে ঐতিহ্যবাহী শ্রীহরি পূজা

মোঃ মুক্তাদির হোসেন, গাজীপুর প্রতিনিধি

ঋতুচক্রের আবর্তে গত মঙ্গলবার হতে দু’দিনব্যাপী কালিগঞ্জ উপজেলার কালিগঞ্জ পৌরসভার ০৫ নং ওয়ার্ডের বালিগাঁও গ্রামে গুন বাড়িতে বংশপরম্পরায় ঐতিহ্যবাহী শ্রী হরি পূজা অনুষ্ঠিত হচ্ছে।

দূর দূরান্ত হতে বহু ভক্তের আগমনে পূজা অঙ্গন মুখরিত হয়ে ওঠে। পুরোহিত্যের বেদ বাণী উচ্চারণে সংকল্পে আরম্ভ হয়ে যজ্ঞাহুতি অন্তে দর্পন বিসর্জনের মধ্য দিয়ে শ্রী হরি পূজার সমাপ্তি ঘটবে। শ্রী হরি পূজার এই পূণ্য তিথিতে জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকলের মঙ্গল কামনায়

উপস্থিত ভক্তগণ বিশেষ প্রার্থনা করেন। গুণ পরিবারের কনিষ্ঠপুত্র মানস কুমার গুণ পরিবারের পক্ষ থেকে শ্রী হরি পূজা উপলক্ষে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

তিনি বলেন আমরা একই মায়ের সন্তান। ভাবধারায় ভিন্নতা হলেও আমরা সবাই মানব জাতি। তাই বিশ্ব ভ্রাতৃত্বের বন্ধনে গড়ে উঠুক এক সুন্দর ভুবন এবং মানবতা বোধ জাগরিত হোক প্রতিটি প্রাণে  এ কামনাই করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ