September 15, 2026, 4:00 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

লক্ষী পূজা উপলক্ষে কালীগঞ্জের বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা

মোঃ মুক্তাদির হোসেন, গাজীপুর প্রতিনিধি

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারাদীয় লক্ষী পুজা উপলক্ষে সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদার করতে বাংলাদেশ পুলিশের ভূমিকা অপরসীম।

সোমবার (৬ অক্টোবর ) কালীগঞ্জের নাগরী ইউনিয়ন বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন।কেটুন,মঠবাড়ি,পুজা মন্ডপ ঘুরে দেখেন।

পরিদর্শনকালে পূজা উদযাপন পরিষদের কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি প্রদীপ কুমার মিত্র ( ভজন), সাধারন সম্পাদক জীবন ধর,সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ আচার্য,,কেটুন সহ স্থানীয় পূজা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে লক্ষী পূজা শুভেচ্ছা বিনিময় করেন ।

একই সঙ্গে পূজার সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে, এবং মাদক সেবন থেকে বিরত থাকতে সকলের প্রতি আহবান জানান, এবং পূজার সময় মা বোনেরা যেন ইভটিজিং এর স্বীকার না হয় তা পূজা মন্ডপের দায়িত্বরত কমিটির প্রতি সু দৃষ্টি রাখতে বলেন, কোন সমস্যা দেখা দিলে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মোবাইল নাম্বারে ফোন দিলে প্রয়োজনীয় ব্যবস্তা পরামর্শ প্রদান করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো: আলাউদ্দিন এবং সঙ্গীয় ফোর্স সাথে গাজীপুর জেলা পুলিশ সুপার এর পক্ষ থেকে শুভেচ্ছা জানান। , কালীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন দায়িত্বশীল নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পূজা আয়োজকরা কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আলাউদ্দিন কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান, এই সৌহার্দ্য ও শুভেচ্ছা বিনিময়কে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে বলেন, এমন উদ্যোগ ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করবে।

স্থানীয়রা জানান, এ ধরনের আয়োজন কালীগঞ্জে ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ