September 15, 2026, 3:59 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

রাউজানে জেতবনারাম বিহারে মহা ধর্মীয় ভাবগাম্ভীর্যে শুভ প্রবারণা পূর্ণিমা অনুষ্ঠিত

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

রাউজানে গহিরা অংকুর ঘোনা জেতবনারাম বিহারে মহা আনন্দ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা।

গত ৬ অক্টোবর সকাল থেকে শুরু হয়ে দিনব্যাপী নানা আয়োজনে ভরে ওঠে বিহার প্রাঙ্গণ।

প্রভাত থেকেই ভক্ত ও শুভানুধ্যায়ীদের উপচে পড়া ভিড়ে মুখরিত হয়ে ওঠে জেতবনারাম বিহার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিহারের অধ্যক্ষ ভদন্ত সত্যপাল মহাস্থবির।

দিনব্যাপী আয়োজনে ছিল সংঘদান, পঞ্চশীল গ্রহণ, বুদ্ধ পূজা, বুদ্ধ কীর্তন, ধর্মদেশনা ও ধর্মীয় আলোচনা সভা। পরে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য শোভাযাত্রা এবং সমবেত কণ্ঠে বুদ্ধ সংকীর্তন।

সন্ধ্যায় অনুষ্ঠিত হয় প্রদীপ প্রজ্জ্বলন, শান্তি কামনায় সমবেত প্রার্থনা ও আকাশে ফানুস উড়ানো। অনুষ্ঠানে বিহারের প্রধান ভিক্ষুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ভক্ত ও শুভানুধ্যায়ীরা উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন।

দূর-দূরান্ত থেকে আগত হাজারো মানুষের অংশগ্রহণে উৎসবটি পরিণত হয় এক মিলনমেলায়।

‘প্রবারণার আলো ছড়িয়ে যাক প্রতিটি প্রাণে — মঙ্গলময় হোক সকলের জীবন।’ — এই মন্ত্রে মুখরিত ছিল পুরো অনুষ্ঠানস্থল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ