September 15, 2026, 8:20 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

বিনিয়োগ সহযোগিতা জোরদারে তুরস্ক সফরে বাংলাদেশি প্রতিনিধিদলের

আর্ন্তজাতিক ডেস্ক

বাংলাদেশে তুর্কি বিনিয়োগ সহযোগিতা ও দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) নির্বাহী চেয়ারম্যান এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্ব কর্তৃপক্ষের (পিপিপিএ) প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল কৌশলগত সফরে তুরস্কে পৌঁছেছে ।

এই সফরের মূল উদ্দেশ্য হলো- তুরস্কের শীর্ষস্থানীয় শিল্প ও ব্যবসায়িক গোষ্ঠীগুলোর সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে দুদেশের মধ্যে বিনিয়োগ সহযোগিতা গভীর করা এবং বাংলাদেশের দ্রুত বর্ধনশীল অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতগুলোতে তুর্কি বিনিয়োগ আকর্ষণ করা।

এটি বাংলাদেশের বৈশ্বিক বিনিয়োগ প্রচারণা এবং আন্তর্জাতিক মূল্য শৃঙ্খলে যুক্ত হওয়ার কৌশলগত অগ্রযাত্রার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সোমবার বিডার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

৭-৮ অক্টোবর প্রতিনিধিদলটি তুরস্কের বেশ কয়েকটি বৃহৎ শিল্পগোষ্ঠীর সঙ্গে উচ্চ পর্যায়ের জিটুবি ধারাবাহিক বৈঠক করবে। যারা ইতোমধ্যেই বাংলাদেশে বিনিয়োগ করেছে এবং নতুন সম্ভাবনাময় বিনিয়োগকারীরা।

বৈঠকগুলোতে বস্ত্র ও রিটেইল, বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি, প্রসেসড ফুডস, তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ, লজিস্টিকস ও নির্মাণ, ভোক্তাপণ্য, ফার্মাসিউটিক্যালস ও স্বাস্থ্যসেবা এবং ইলেকট্রনিকস ও কনজিউমার অ্যাপ্লায়েন্সসহ বিভিন্ন সম্ভাবনাময় খাত নিয়ে আলোচনা হবে।

বিনিয়োগ প্রক্রিয়া সহজীকরণ, প্রশাসনিক জটিলতা হ্রাস এবং ব্যবসা করার সুবিধা বৃদ্ধিতে বাংলাদেশের সংস্কার কার্যক্রমও এই আলোচনার মূল বিষয়বস্তু হবে।

একই সময়ে, ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশনের (আইএফসি) সহায়তায় বাংলাদেশের প্রতিনিধিদলটি তুরস্কের জাতীয় বিনিয়োগ প্রচারণা সংস্থা ইনভেস্ট ইন তুরস্কের সঙ্গে বাংলাদেশে বিনিয়োগের নানা ক্ষেত্র নিয়ে মতবিনিময় করবেন। এতে বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণ, বিনিয়োগকারীদের পরবর্তী সেবা এবং প্রশাসনিক সংস্কার বিষয়ে তুরস্কের অভিজ্ঞতা বিনিময় করা হবে। বাংলাদেশ এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজস্ব বিনিয়োগ ব্যবস্থাপনাকে আরও আধুনিক, বিনিয়োগবান্ধব ও ডিজিটাল করতে উদ্যোগ নেবে।

সফরের শেষ দিনে ইস্তাম্বুলে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-তুরস্ক বিনিয়োগ সেমিনার। যা যৌথভাবে আয়োজন করছে বিডা ও তুরস্কে বাংলাদেশ দূতাবাস। এ সেমিনারে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরা হবে এবং কোচ হোল্ডিং, কোকাকোলা এবং আয়গাজের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।

অনুষ্ঠানে খাতভিত্তিক উপস্থাপনা, প্রশ্নোত্তর এবং নেটওয়ার্কিং সেশন থাকবে। যেখানে তুর্কি বিনিয়োগকারীরা বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন।

এ সফর সম্পর্কে বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘বিশ্ব আজ বাংলাদেশের রূপান্তর লক্ষ্য করছে। আমাদের লক্ষ্য শুধু বিনিয়োগ আকর্ষণ নয়, বরং দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তোলা। তুরস্কের শক্তিশালী শিল্পভিত্তিক ও বৈশ্বিক পরিসর বাংলাদেশের সঙ্গে প্রযুক্তি স্থানান্তর, যৌথ উদ্যোগ ও সহবিনিয়োগের নতুন সম্ভাবনা উন্মোচন করতে পারে।’

এই সফর বাংলাদেশের বৃহত্তর অর্থনৈতিক ভিশনের অংশ হিসেবে একটি উদ্ভাবন নির্ভর, প্রতিযোগিতামূলক ও অংশীদারিত্বভিত্তিক অর্থনীতি গঠনের পথে এগিয়ে চলা। এর মাধ্যমে বাংলাদেশ বিনিয়োগবান্ধব সংস্কার ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির লক্ষ্য বাস্তবায়ন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ