September 16, 2026, 8:17 am
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

বাগেরহাটের চাঞ্চল্যকর গৃহবধু হত্যা মামলার ঘাতক স্বামীকে গ্রেফতার করেছে র‍্যাব

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের চাঞ্চল্যকর গৃহবধু হত্যা মামলার ঘাতক স্বামীকে গ্রেফতার করেছে র‍্যাব।

র‍্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিদের গ্রেফতার সহ দীর্ঘদিন যাবৎ পালিয়ে থাকা বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা মামলায় জড়িত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার মধ্য দিয়ে জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ৭/১০/২৫ খ্রিস্টাব্দ র‌্যাব-৬ এবং র‍্যাব-১২ বগুড়া জেলার শিবগঞ্জ থানা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা মামলার অভিযুক্ত স্বামী ইসা মোল্লাকে গ্রেফতার করেছে ।

গত ১২/৯/২৫ খ্রিস্টাব্দ বাগেরহাটে সংগঠিত ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে বাগেরহাট সদর থানায় মামলা করা হয় যার মামলা নম্বর ১০, তারিখ ১৩/৯/২৫ ইং, ধারা- ৩০২/৩৪। ধৃত আসামি ইসা মোল্লা(৩২), পিতা- মৃত মোস্তফা মোল্লা, গ্রাম- কাটাখালি, থানা- বাগেরহাট সদর, বাগেরহাট উক্ত মামলার ২ নং আসামি।

গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ