September 15, 2026, 8:20 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

পাবনায় পুলিশ সদস্যদের প্রশিক্ষণ পরিদর্শন করলেন রাজশাহীর অ্যাডিশনাল ডিআইজি

জুবায়ের খান প্রিন্স, পাবনা প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটাধিকার সুরক্ষা ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের লক্ষ্যে পাবনায় পুলিশ সদস্যদের জন্য তিন দিনব্যাপী দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।

গত ৫ অক্টোবর পাবনা পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল মিলনায়তনে কোর্সের প্রথম ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। মঙ্গলবার (৭ অক্টোবর) প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস) মো. নওরোজ হাসান তালুকদার।

কনস্টেবল থেকে শুরু করে ইন্সপেক্টর পদমর্যাদার সদস্যদের অংশগ্রহণে আয়োজিত এ প্রশিক্ষণে নির্বাচনকালীন দায়িত্ব পালনে বাস্তবভিত্তিক জ্ঞান ও করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হচ্ছে। বিশেষ করে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কৌশল, ভোটাধিকার সুরক্ষা এবং পুলিশের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করার বিষয়গুলো প্রশিক্ষণের মূল আলোচ্য হিসেবে গুরুত্ব পাচ্ছে।

পরিদর্শন শেষে অ্যাডিশনাল ডিআইজি নওরোজ হাসান তালুকদার প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনকালীন দায়িত্ব সঠিকভাবে পালনে করণীয় বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেন। তিনি বলেন, “নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে পুলিশের প্রতিটি সদস্যের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

এ সময় উপস্থিত ছিলেন পাবনার পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. রেজিনুর রহমান, প্রশিক্ষণ কার্যক্রমের ফোকাল পয়েন্ট কর্মকর্তা, অন্যান্য পুলিশ কর্মকর্তা ও প্রশিক্ষণার্থী সদস্যরা।

কর্তৃপক্ষের প্রত্যাশা, এ বিশেষ প্রশিক্ষণ মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা ও প্রস্তুতি আরও সমৃদ্ধ করবে, যা আসন্ন নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ