July 25, 2026, 8:35 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

কবিরহাটে বর্ণিল আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন

নোয়াখালী প্রতিনিধি

“একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, স্বযত্নে তোমায় রাখবো আগলে”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বব্যাপী পালিত আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে ৭ অক্টোবর ২০২৫ তারিখে নোয়াখালীর কবিরহাট উপজেলায় আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আব্দুল্লাহ মিয়ারহাট কলেজ প্রাঙ্গণে। আয়োজন করে দীপ উন্নয়ন সংস্থা (DUS) এবং সহযোগিতা প্রদান করে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ওবায়দুল হক আজাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীপ উন্নয়ন সংস্থার এরিয়া ম্যানেজার জিহাদুল ইসলাম মামুন।

এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় প্রবীণ ব্যক্তিবর্গ, সমৃদ্ধি কর্মসূচির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, প্রবীণ জনগোষ্ঠী আমাদের অভিজ্ঞতার ভাণ্ডার, তাঁদের জীবনগাথা থেকে শিক্ষা নিয়ে নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। সমাজে প্রবীণদের প্রতি শ্রদ্ধা, যত্ন ও সহানুভূতিশীল মনোভাব গড়ে তোলার মাধ্যমে পারস্পরিক বন্ধন আরও দৃঢ় হবে। তাঁরা আরও বলেন, পরিবার ও সমাজের সহযোগিতা ছাড়া প্রবীণদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। তাই প্রবীণবান্ধব সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানের শেষে প্রবীণদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন উপস্থিত অতিথিরা।
পরে সমাজে বিশেষ অবদান রাখায় ৩ জন শ্রেষ্ঠ প্রবীণকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানটি শেষে সকল অংশগ্রহণকারীদের মধ্যে আন্তরিকতা ও শ্রদ্ধাবোধ সৃষ্টির এক উষ্ণ পরিবেশ তৈরি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ