September 15, 2026, 8:19 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

আশুলিয়ায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের মানববন্ধন-বিক্ষোভ

মো: শাকিল শেখ, স্টাফ রিপোর্টার

সাভারের আশুলিয়ায় অ্যালিওন ফ্যাক্টরীর ম্যানেজার তাউস খান জনির উপর হত্যার উদ্যেশ্যে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বৃষ্টিতে ভিজে মানববন্ধন-বিক্ষোভ করেছেন কারখানাটির শ্রমিক ও কর্মচারীরা।

মঙ্গলবার (৭অক্টোবর) দুপুর আড়াইটার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন কারখানাটির সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ করেন শ্রমিক কর্মচারীবৃন্দ। বিক্ষোভ মিছিলটি নিয়ে বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের সরকার মার্কেট এলাকায় অবস্থান নেয়। এতে মহাসড়ক অবরোধ করায় ২০ মিনিট ধরে যানজটের সৃষ্টি হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ছাত্রজনতার হত্যা মামলার আসামি শ্রমিক লীগ নেতা আবু-সামা মৃধা এ্যালিওন কারখানায় সে খালী গায়ে অনধিকার প্রবেশ করলে, সিকিউরিটি গার্ড তাকে ঢুকতে বাঁধা দিলে ক্ষিপ্ত হয়ে তার শ্যালক কথিত স্বেচ্ছাসেবক দল নেতা আমান শেখ ভুট্টোর নেতৃত্বে ওই সিকিউরিটি গার্ডকে মারধর করে। এঘটনায় সিকিউরিটি গার্ড থানায় একটি জিডি করেন। এরপর থেকে জিডি তুলে নিতে তাকে বিভিন্নভাবে হুমকি-হামকি দিতে থাকে।

এরই সুত্র ধরে গত ৫ অক্টোবর রোববার বিকালে কাজ শেষ করে অফিস থেকে ম্যানেজার জনি বাসায় ফেরার পথে বান্দু ডিজাইন সংলগ্ন বড়ইতলা এলাকায় পৌঁছালে তাদের নেতৃত্বে তাকে গতিরোধ করে লোহার রড দিয়ে পিটায় এবং চাকু দিয়ে তাকে কোপাতে থাকে। একপর্যায়ে তার ডাক চিৎকারে লোকজন ছুঁটে আসলে তারা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে নিকটস্থ আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে জানান ভুক্তভোগীর পরিবার। অনতিবিলম্বে সন্ত্রাসীমূলক কাজে যারা জড়িতদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবিও জানান তারা।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন,অ্যালিওন ফ্যাক্টরীর সাধারণ কর্মচারীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ