September 15, 2026, 3:16 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

আমীরে জামায়াতের সঙ্গে তুরস্কের উপ-পররাষ্ট্র মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

বিট রিপোর্টার
আমীরে জামায়াতের সঙ্গে তুরস্কের উপ-পররাষ্ট্র মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকা সফররত তুরস্কের ফরেন অ্যাফেয়ার্স-এর ডেপুটি মিনিস্টার মান্যবর এ. বেরিস একিনজি-এর নেতৃত্বে তুরস্কের মান্যবর রাষ্ট্রদূত মি. রামিস সেনসহ ৪ সদস্যের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (৬ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর বসুন্ধরাস্থ আমীরে জামায়াতের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, মানবিক সহযোগিতা ও কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। বাংলাদেশে বিভিন্ন সেক্টরে তুর্কি বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা এবং দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার বিষয়েও গঠনমূলক মতবিনিময় হয়।
ভবিষ্যতে উভয় দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা আরও বেগবান হবে বলে বৈঠকে আশাবাদ ব্যক্ত করা হয়।
আমীরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ