July 26, 2026, 4:43 am
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

শরণখোলায় মাদক চাঁদাবাজ ও জুয়ার  বিরুদ্ধে বিএনপি ও‌ অঙ্গ সংগঠনের উদ্যোগে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

শরণখোলায় মাদক চাঁদাবাজ ও জুয়ার  বিরুদ্ধে বিএনপি ও‌ অঙ্গ সংগঠনের উদ্যোগে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত

বাগেরহাটের শরণখোলায় মাদক, জুয়া ও চাঁদাবাজ ও দখলবাজদের হাত থেকে এ সমাজকে রক্ষা করতে উপজেলা বিএনপির অঙ্গ সংগঠন আয়োজনে ৬ অক্টোবর বিকাল সাড়ে ৪টায় উপজেলার পাঁচ রাস্তার সংলগ্ন  আল আরাফা ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা বিএনপি’র সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত এর সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন উপ উপজেলা  বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাদল, বিএনপি নেতা নাজমুল আহসান শিমুল গাজী, তালুকদার মধু ,হুমায়ুন কবির,  ফরিদ উদ্দিন মানিক মোঃ রুহুল আমিন হাওলাদার, যুবদল নেতা সোহাগ ও শরণখানা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম হাসান সুজন।

বক্তারা অবিলম্বে শরণখোলার বিভিন্ন আনাচে-কানাচে যারা ইয়াবা গাজা ও জুয়ার সাথে জড়িত তাদের আইনের আওতায় এনে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। তারা আরো বলেন অচির ই যুবসমাজকে বাঁচাতে হলে মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

এব্যাপারে থানা পুলিশের অফিসার ইন চার্জ মোঃ শহীদুল্লাহ বলেন মাদকের মাদক কারবারি ও মাদক সেবিদের  বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে ইতিমধ্যে বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা  হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ