October 31, 2026, 1:57 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

মুকসুদপুরে সাবেক চেয়ারম্যান ও কাউন্সিলরদের নিয়ে মতবিনিময় সভা

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুরে সাবেক ইউপি চেয়ারম্যান ও পৌর কাউন্সিলরদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) সকালে মুকসুদপুরের জেলা পরিষদ ডাকবাংলোতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু মিয়া এবং সঞ্চালনা করেন পশারগাতী ইউপির প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী সালমিন মিয়া।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, খান্দারপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান মো. সাহিদুল ইসলাম মুন্সী, কাশালিয়া ইউপির সাবেক চেয়ারম্যান অশোক মৃধা, বাঁশবাড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান সোহেল, বহুগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান ডা. রঞ্জিত, সাবেক পৌর কাউন্সিলর নেয়ামত আলী খান, শরিফুল ইসলাম আমির, কাশালিয়া ইউপির সমাজসেবী বাবুল শিকদার, মোচনা ইউপির সমাজসেবী শওকত শিকদারসহ আরও অনেকে।

সভায় বক্তারা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জনাব সেলিমুজ্জামান সেলিমের নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ