July 26, 2026, 9:23 am
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

বাগেরহাটে কুমিরের আক্রমণে আহত জেলেকে নগদ অর্থ প্রদান

বাগেরহাট প্রতিনিধি

সুন্দরবনে কুমিরের আক্রমণে আহত জেলে সাইফুল জমাদ্দারকে নগদ অর্থ প্রদান করা হয়েছে।

সোমবার (০৬ অক্টোবর) সুন্দরবন পূর্ব বন বিভাগের বিবাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী আহত সাইফুলের কাছে এক লক্ষ টাকার চেক প্রদান করেন। এসময় সহকারি বন সংরক্ষক রানা দেব উপস্থিত ছিলেন।

সহায়তাপ্রাপ্ত সাইফুল জমাদ্দার মোংলা উপজেলার জয়মনি গ্রামের গোলাম মোস্তফার ছেলে। ২০২৪ সালের ৭ অক্টোবর স্থানীয় পশুর নদীতে কাঁকড়া ধরার সময় কুমিরের আক্রমণে গুরুতর আহত হন তিনি। পরে অন্য জেলেরা তাকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে প্রাথমিক চিকিৎসা ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যান। দীর্ঘ চিকিৎসার পরে সাইফুল সুস্থ হয়ে বাড়ি ফেরেন।

‎পূর্ব সুন্দরবন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, বন্যপ্রাণী দ্বারা আক্রান্ত ব্যক্তির ক্ষতিপূরণ বিধিমালা ২০২১ অনুসারে ক্ষতিপূরণ হিসেবে সাইফুলকে এক লক্ষ টাকা প্রদান করা হয়েছে।

যারা মূলত বন বিভাগের সকাছ থেকে অনুমতি নিয়ে বনে যায়, তারা বন্য প্রাণি দ্বারা আহত হলে ক্ষতিপূরণ দেওয়ার সুযোগ রয়েছে। তবে কেউ যদি অবৈধভাবে বনে প্রবেশ করে ক্ষতিগ্রস্থ হয় তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার সুযোগ নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ