September 15, 2026, 3:59 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

নীরব হলো নির্ভীক কলম: চলে গেলেন শ্রীপুরের ‘প্রিয় জামাল ভাই’

মোঃসুলতান মাহমুদ, গাজীপুর প্রতিনিধি

আজ শ্রীপুরের গণমাধ্যম অঙ্গনে গভীর শোকের ছায়া।

রোববার রাতে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পিজি হাসপাতালের নিবির পর্যবেক্ষণ কেন্দ্র আইসিইউতে লাইফ সাপোর্টে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আমাদের প্রিয় সহকর্মী, শ্রীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং দৈনিক আজকালের খবরের উপজেলা প্রতিনিধি, সাংবাদিক জামাল উদ্দিন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৫ বছর।

সাংবাদিক জামাল উদ্দিন শুধু একটি নাম নন, তিনি ছিলেন পেশাদারিত্ব ও নিবেদনের প্রতীক। দীর্ঘ কর্মজীবনে তিনি তাঁর কলমের মাধ্যমে সমাজের নানা অসঙ্গতি তুলে ধরেছেন, সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছেন। শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে তিনি সাংবাদিকদের ঐক্য ও মর্যাদা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাঁর উপস্থিতি ছিল প্রাণবন্ত।

তাঁর পুত্র তানভীর আহমেদ নিলয় জানান, গত ১৮ সেপ্টেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে পিজি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। দীর্ঘদিনের এই লড়াই শেষে তিনি গতকাল তাঁর সকল সহকর্মী, বন্ধু ও পরিবারকে শোকের সাগরে ভাসিয়ে চিরবিদায় নিলেন।

তিনি রেখে গেলেন তাঁর স্ত্রী, দুই পুত্র ও অসংখ্য গুণগ্রাহী। তাঁর কর্ম ও আদর্শ আমাদের মাঝে চিরকাল প্রেরণা হয়ে থাকবে।

আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ