July 26, 2026, 5:25 am
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান উন্নয়নে ছাত্র জনতার দশ দফা দাবিতে অবস্থান কর্মসূচি

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির নলছিটি ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা সাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার মান উন্নয়নে দশ দফা দাবিতে সোমবার সকাল ৯:৩০ মিনিট থেকে অবস্থান কর্মসূচি শুরু করেছে ছাত্র জনতা।

উপজেলার প্রায় দুই লক্ষ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতের দায়িত্ব নিয়ে দাড়িয়ে থাকা হাসপাতালটিতে নানান সংকটে ধুকছে স্বাস্থ্য সেবা।

চিকিৎসক সংকট সহ নানামুখী সমস্যায় জর্জরিত হাসপাতালটিকে বাঁচিয়ে তুলতে এই অবস্থান কর্মসূচি শুরু করেছে স্বাস্থ্য খাত সংস্কার আন্দোলনের নলছিটির ছাত্র ও জনতা।

জানা গেছে হাসপাতালটিতে প্রায় এক যুগ ধরে বন্ধ রয়েছে অপারেশন থিয়েটার, আলট্রাসনোগ্রাম মেশিন থাকলেও অচল হয়ে পরে আছে সেটি। এছাড়াও চিকিৎসক পদায়ন, সকল প্যাথলজিক্যাল টেস্ট চালু করা, ডিজিটাল এক্সরে চালু সহ দশ দফা দাবি জানিয়েছে আন্দোলনকারীরা।

দাবিগুলো হলো-
১। যত দ্রুত সম্ভব সকল শূন্যপদে এমবিবিএস চিকিৎসক পদায়ন।
২। বন্ধ থাকা অপারেশন থিয়েটার চালু করানো, অন্তত সপ্তাহে তিন দিন সিজারিয়ান সেকশন চালু করা।
৩। বন্ধ থাকা আলট্রাসনোগ্রাম মেশিন চালু করা।
৪। নতুন ডিজিটাল এক্সরে মেশিন বরাদ্দ আনানো।
৫। প্যাথলজিতে রক্ত পরিসঞ্চালন, ডেঙ্গু, টাইফয়েড, সেরাম ক্রিয়িটিনিন, লিপিড প্রোফাইল সহ সকল টেস্ট চালু করা এবং রক্তের ক্লাবের অনুমোদন ও হাসপাতালে রুম বরাদ্দ দেয়া।
৬। লোড শেডিং বা প্রাকৃতিক দুর্যোগকালীন সময়ের জন্য হাসপাতালে বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা করা বা পুরো হাসপাতালে সোলার পাওয়ারিং করা।
৭। অচল সব পানির ফিল্টার সচল করানো।
৮। সরকারিভাবে ভর্তি ও আউটডোরে রোগীদের জন্য সম্ভাব্য সকল ঔষধের ব্যবস্থা করা।
০৯। নিরবচ্ছিন্ন এম্বুলেন্স সার্ভিস নিশ্চিতকরনে পর্যাপ্ত জ্বালানি তেল বরাদ্দ করন।
১০। সামান্য রোগে বরিশাল রেফার বন্ধ করা এবং রোগীদের সার্বিক হয়রানি বন্ধ করতে হবে।।

এসময় আন্দোলনকারীদের মধ্যে থেকে মো. বালী তাইফুর রহমান তূর্য জানিয়েছেন দাবি আদায়ে যথাযথ নিশ্চয়তা দেয়ার আগ পর্যন্ত তাদের এ আন্দোলন চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ