October 30, 2026, 10:53 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

ইসলামী ব্যাংক তানোরে মানববন্ধন: এস আলম কর্তৃক অবৈধ নিয়োগ ও লুটের অর্থ উদ্ধারের দাবি

সিরাজুল ইসলাম (রনি), রাজশাহী ব্যুরো প্রধান

রাজশাহীর তানোরে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তানোর উপশাখার সামনে “ব্যাংক ডাকাত এস আলম কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত কর্মকর্তা-কর্মচারীদের অবিলম্বে বহিষ্কার এবং লুটে নেওয়া লক্ষাধিক কোটি টাকা উদ্ধারের দাবিতে” এক বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৬ অক্টোবর ২০২৫) সকাল ৯টা ৩০ মিনিটে তানোর বাজারের হলের মোড়ে অনুষ্ঠিত এই মানববন্ধনের আয়োজন করে ইসলামী ব্যাংক তানোর উপশাখার সচেতন গ্রাহক ফোরাম ও চাকুরীপ্রত্যাশী বঞ্চিত ছাত্র সমাজ।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিডব্লিউএফ (IBWF) তানোর উপজেলা সভাপতি ও ইসলামী ব্যাংক তানোর উপশাখার বিনিয়োগ গ্রাহক কাজী বাইক সেন্টারের স্বত্বাধিকারী জনাব মোঃ কাজী আফজাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সচেতন গ্রাহক ফোরামের সাধারণ সম্পাদক ও মদিনা বাজারের ব্যবসায়ী জনাব মোঃ মোশারফ হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের গ্রাহকবৃন্দ —
মোঃ জুয়েল রানা, এস. এম. সাজ্জাদ, আলহাজ্ব মোঃ সালাউদ্দিন, মোঃ মাহবুর চৌধুরী, মোঃ শহিদুল ইসলাম ও আলহাজ্ব মোঃ খলিলুর রহমান।

বক্তারা তাদের বক্তব্যে বলেন—
ব্যাংক ডাকাতি এস আলম তে অবৈধভাবে নিয়োগ প্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের অবিলম্বে পরিষ্কার করতে হবে ২০০৭ ২০২৪ সাল পর্যন্ত ইসলামী ব্যাংকের বিপুল অর্থ সম্পদ লুটপাট পাচার এর দায়ে এই কর্মচারীদের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে আয়নাগত অবস্থা গ্রহণ এবং লুট নেওয়া লাক্ষাধিক কোটি টাকা দ্রুত উদ্ধারের দাবি জানাচ্ছি। ইসলামী ব্যাংক কোন তার অতীতের গরিব ও ঐতিহাসিক উন্নয়নের জন্য পুণ্য ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।

অনুষ্ঠান শেষে ইসলামী ব্যাংক তানোর উপশাখার এফ.এ.ভিপি ও ইনচার্জ এ.কে.এম মোনোয়ার হোসাইন খান সচেতন গ্রাহক ফোরামের নেতৃবৃন্দকে ইসলামী ব্যাংকের পাশে থেকে সহযোগিতা করার জন্য ব্যাংকের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

স্থান: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, তানোর উপশাখা, হলের মোড়, তানোর বাজার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ