July 25, 2026, 5:11 pm
শিরনাম :
মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার

আশুলিয়া আয়েশা ক্লোথিং পোশাক কারখানার আগুন ৪ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে

মো: শাকিল শেখ, স্টাফ রিপোর্টার

সাভারের আশুলিয়ায় পলমল গ্রুপের আয়েশা ক্লোথিং নামে পোশাক কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের ৯ ইউনিটের ৪ ঘন্টা চেষ্টায় আগুন নির্বাপণ করেছে ফায়ার সার্ভিস।

সোমবার (৬ অক্টোবর) সকাল ১১ টা ৪০ মিনিটের দিকে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া সংলগ্ন এলাকায় আয়েশা ক্লোথিং লিমিটেড কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এঘটনায় ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টায় বিকেল ৪ টার দিকে আগুন নির্বাপণ সম্পন্ন হয়।

ফায়ার সার্ভিস জানায়, পলমল গ্রুপের আয়েশা ক্লোথিং লিমিটেড নামের ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১২ টা ১৯ মিনিটে সংবাদ পেয়ে ১২ টা ৩৮ মিনিটের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ৯ টি ইউনিট। সেনাবাহিনীসহ ফায়ার সার্ভিসের ৯ টি ইউনিট প্রায় ৪ ঘন্টা চেষ্টায় আগুন নির্বাপণ করতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিসের (ঢাকা অঞ্চল-৪)-এর উপসহকারী পরিচালক মো. আলাউদ্দিন বলেন,দুপুর ১২ টা ১০ এর দিকে আগুনের খবরে পেয়ে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

পরে আগুনের তীব্রতা বেশি থাকায় জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস ও সাভার ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি। দুপুর ৩ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ৪ টা ২৭ মিনিটে আগুন পুরোপুরিভাবে নির্বাপন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ