September 15, 2026, 6:46 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

আপনাদের সাথে আনন্দ ভাগাভাগি করতে এসেছি- পৃজা মান্ডপ পরিদর্শনে পল্লী বিদ‍্যুৎ জিএম

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম পল্লী বিদ‍্যুৎ সমিতি-২ এর জিএম মোঃ মামুন অর রশিদ বলছেন, আপনাদের সাথে আনন্দ ভাগাভাগি করতে এসেছি, আমরা চেষ্টা করেছি নিরবিচ্ছৃন্ন বিদ‍্যুৎ সেবা দিতে।

ধর্ম যার যার উৎসব আপনার আমার সকলের, তাই আপনাদের আনন্দটা আরো বাড়িয়ে দিতে আমরা এসেছি। রাউজান উপজেলার প্রানকেন্দ্র জলিললনগরস্থ শ্রী শ্রী জগন্নাথ সেবাশ্রম মন্দিরের আয়োজনে ৩০সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় শারদীয় দূর্গোপূজা-২৫’র মহাঅষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শ্রী শ্রী জগন্নাথ সেবাশ্রম মন্দিরের সভাপতি দিলীপ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক টিপু কান্তি দে’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম পল্লী বিদ‍্যুৎ সমিতি-২ এর ডিজিএম (সদর-কারিগরি) মোঃ আবু হেনা শফিক কামাল, এজিএম (ওএন্ডএম) শেখ মোহাম্মদ ইমরান, এজিএম (আইটি) আরিফুল ইসলাম, এজিএম (সদস্য সেবা) আরিফ আহমেদ, এজিএম ( অর্থহিসাব) মোঃ মনিরুল ইসলাম, এজিএম (ওএন্ডসি) আজহারুল ইসলাম, রাঙ্গুনীয়া জোনাল অফিসের ডিজিএম মোঃ ফায়সাল হোসেন।

এছাড়াও এসময় আরো উপস্থিত ছিলেন শ্রী শ্রী জগন্নাথ সেবাশ্রম মন্দিরের সিনিয়র সহ সভাপতি কাজল বোস, সহ সভাপতি অশোক পালিত, উদয়াচল সংসদের সভাপতি সঙ্কর দে, সাধারণ সম্পাদক দিবাকর বোস, সদস্য কাঞ্চনকর, সম্পাদক রাজীব দে, কাঞ্চন দে, কালিপদ শীল, বিজন চৌধুরী, কাঞ্চন, দিলীপ মুহুরী, ধীলন মুহুরী, প্রদীপ শীল সহ অনেকেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ