July 25, 2026, 8:24 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে হবে- মাওলানা আবদুল হালিম

বিট রিপোর্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম বলেছেন, ৪ কোটি তরুণ ভোটারসহ বাংলাদেশের নাগরিকগণ দীর্ঘদিন থেকে ভোটাধিকার প্রয়োগ হতে বঞ্চিত। তরুণরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভারতীয় আধিপত্যবাদ ও ফ্যাসিস্ট বিরোধীদের বিজয়ী করতে মানুষ বদ্ধপরিকর। দেশের জনগণ চাঁদাবাজমুক্ত, দুর্নীতিমুক্ত, সামাজিক ন্যায়বিচার, ইনসাফভিত্তিক বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে ঐক্যবদ্ধ।
তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে হবে। দেশের মানুষ মানবিক ও নতুন বাংলাদেশ গঠনে আমীরে জামায়াত ডা শফিকুর রহমানের নেতৃত্বে দেশ পরিচালনার দায়িত্ব দিতে প্রস্তুত। সে লক্ষ্যে জামায়াতে ইসলামীর সকল নেতাকর্মীকে নির্বাচনী কার্যক্রম জোরদার করতে হবে।
দিনাজপুর-৬ (বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট) আসনের পরিচালক, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হকের সভাপতিত্বে বিরামপুর আদর্শ হাইস্কুল হল রুমে অনুষ্ঠিত ৫ অক্টোবর (রোববার) সকাল ৯টা থেকে দিনব্যাপী নির্বাচনী দায়িত্বশীল কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
আসনের সদস্য সচিব আলমগীর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলা আমীর অধ্যক্ষ আনিসুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, সাবেক জেলা আমীর ও দিনাজপুর-৬ আসনের এমপি প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম।
নির্বাচনী কর্মশালায় জেলা কর্মপরিষদ সদস্য, জেলা ইউনিট সদস্য, উপজেলা আমীর ও সেক্রেটারি, পৌরসভা, ইউনিয়ন আমীর, সভাপতি, সেক্রেটারি, ইসলামী ছাত্রশিবিরের দক্ষিণ জেলা নেতৃবৃন্দ, মহিলা বিভাগের দায়িত্বশীলাগণ, শ্রমিক বিভাগ, যুব বিভাগ, উলামা বিভাগ ও পেশাজীবী বিভাগের দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।
একই দিন বিকালে দিনাজপুর-৫ (পার্বতীপুর ও ফুলবাড়ি) আসনের নির্বাচনী দায়িত্বশীলদের কর্মশালা ফুলবাড়ি উপজেলার জিএম পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।
আসন পরিচালক সাইদুল ইসলাম সৈকতের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, জেলা আমীর অধ্যক্ষ আনিসুর রহমান, সাবেক জেলা আমীর আনোয়ারুল ইসলাম, জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক ও আসনের সদস্য সচিব হাফেজ মুজাহিদুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ