September 15, 2026, 5:09 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনটি মামলায় জরিমানা ও কারাদণ্ড

মো: মুক্তাদির হোসেন, গাজীপুর প্রতিনিধি

গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় রবিবার (০৫ অক্টোবর ২০২৫ খ্রি.) উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব এ.টি.এম কামরুল ইসলাম এর নেতৃত্বে কালীগঞ্জ বাজার ও কাপাসিয়া মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযানে বিভিন্ন আইন লঙ্ঘনের দায়ে মোট ৩টি মামলা দায়ের করা হয় এবং সর্বমোট ৫৮,০০০/- (আটান্ন হাজার) টাকা অর্থদণ্ড ও একজনকে ০১ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
১ হারিজুল (৪০), পিতা: বাচ্চু মিয়া, দড়িসোম গ্রাম,

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা ও বিএসটিআই আইন ২০১৮ এর ৩১ ধারায় দোষী সাব্যস্ত হয়ে ২৫,০০০/- টাকা অর্থদণ্ড ও ০১ মাস বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন।
২ মোঃ আশরাফুল (৪০), পিতা: হাবিবুল্লাহ, দড়িসোম গ্রাম,

স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ১০৮ ধারার অপরাধে ১০৯ ধারা এবং ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ এর ৩১(১) ধারায় ৩,০০০/- টাকা অর্থদণ্ডে দণ্ডিত হন।
৩ মোঃ মোশারফ হোসেন, পিতা: সেকান্দর আলি, বাঙ্গালহাওলা গ্রাম,

বিএসটিআই আইন ২০১৮ এর ২৭ ধারায় ৩০,০০০/- টাকা অর্থদণ্ডে দণ্ডিত হন।
প্রসিকিউটর:

অর্নব চক্রবর্তী, ফিল্ড অফিসার, সি.এম., বিএসটিআই, গাজীপুর।
বেঞ্চ সহকারী: মোঃ আলামিন ভূইয়া।

বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, “ভোক্তা অধিকার সংরক্ষণ, মানসম্মত পণ্য নিশ্চিতকরণ ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ