বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমানের উপর হামলার প্রতিবাদে ও দোষীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্মঠিত হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) বিকালে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে শ্রমিক অধিকার পরিষদ ময়মনসিংহ জেলা শাখা। এ সময় ছাত্র, যুব, শ্রমিক ও গণঅধিকার পরিষদ জেলা ও মহানগর শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মো. আব্দুল হাই আকন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শরীফ উদ্দিন সরদারের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশের আগে সংগঠনের জেলা কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।