July 25, 2026, 4:04 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

রাজবাড়ীতে কর্মরত-স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী প্রতিনিধি

নিয়োগবিধি সংশোধন, ইন-সার্ভিস ট্রেনিং এবং ১৪তম গ্রেডে আপগ্রেডেশনসহ মোট ৬ দফা দাবিতে রাজবাড়ীতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন রাজবাড়ী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে কর্মরত স্বাস্থ্য সহকারীরা।

শনিবার (৪ অক্টোবর) সকাল ৯টা থেকে রাজবাড়ী সদর উপজেলা স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ কর্মবিরতি শুরু হয়। দাবিগুলো মেনে না নিলে প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হবে বলেও জানিয়েছেন তারা। কর্মবিরতির অংশ হিসেবে ইপিআই কার্যক্রম ও আসন্ন টিসিভি (টাইফয়েড) টিকাদান ক্যাম্পেইনসহ সব কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছেন এসকল স্বাস্থ্য সহকারীরা।

কর্মবিরতিতে নেতৃত্ব দেন রাজবাড়ী সদর উপজেলা স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের সভাপতি এসএম সবুজ শাহীন। এসময় সংগঠনটির সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলামসহ কর্মরত অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ সময় স্বাস্থ্য সহকারীরা বলেন, “ দীর্ঘদিন ধরে আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছি। কিন্তু সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

তাই আমরা বাধ্য হয়েছি অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করতে। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলমান থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ