September 16, 2026, 10:14 am
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

আশুলিয়ায় তারেক জিয়ার ৩১ দফা লিফলেট বিতরণ শ্রমিক দলের

মো: শাকিল শেখ, স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আশুলিয়ায় লিফলেট বিতরণ করেছেন শ্রমিক দলের নেতৃবৃন্দ।

শুক্রবার সন্ধ্যায় আশুলিয়ার জামগড়ার কাঁঠালতলা ও ছয়তলা এলাকায় এই লিফলেট বিতরণ করেন তারা। এরআগেও জনসাধারনকে ৩১ দফা সম্পর্কে সচেতন করতে কয়েকবার এই লিফলেট বিতরণ করা হয়।

ইয়ারপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো: রবিউল ইসলামের নেতৃত্বে এসময়ে উপস্থিত ছিলেন, দলটির কর্যকরি সভাপতি মো:সামাদ ভুইয়া,সহ-সভাপতি মো:সাইদ হাসান মিঠু, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার ভুইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মো:হাসমত মন্ডল,সহ-সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক ও শ্রমিকদল নেতা মো: লিটন গাজী সহ দলটির অন্যান্য নেতাকর্মীরা।

ইয়ারপুর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি রবিউল ইসলাম বলেন, তারেক রহমানকে নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে। সব ষড়যন্ত্র মোকাবেলা করে তিনি অতি শীঘ্রই দেশে ফিরবেন, ইনশাআল্লাহ। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, অর্থনৈতিক মুক্তি ও জনআকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই বলেও জানান। নির্বাচন আগ মূহুর্ত পর্যন্ত তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি আরও জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ