September 15, 2026, 5:11 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

সংসদের উভয় কক্ষে PR পদ্ধতি চালু সহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাড্ডা ইউ -লোপে গণসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা

বিট রিপোর্টার

সংসদের উভয় কক্ষে PR পদ্ধতি চালু সহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাড্ডা ইউ -লোপে গণসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা চলছে।

শুক্রবার (০৩ অক্টোবর) জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আয়োজন, সংসদের উভয় কক্ষে PR পদ্ধতি চালু সহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে জামায়াতে ইসলামী বাড্ডা থানার উদ্যোগে মধ্য বাড্ডা ইউ -লোপের পূর্ব পাশে আয়োজিত গণসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা ২০২৫ প্রধান অতিথির বক্তব্য রাখছেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জননেতা মোহাম্মদ সেলিম উদ্দিন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর বাড্ডা থানার উদ্যোগে অনুষ্ঠিত গণসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা আজ পরিণত হয়েছে জনসমুদ্রে। সমগ্র অনুষ্ঠান জুড়ে ছিল ইসলামি চেতনায় উজ্জীবিত বক্তৃতা, ইসলামী সংগীত এবং জাতীয় দায়িত্ববোধে উজ্জীবিত তরুণ সমাজের উপস্থিতি।

এই আয়োজনে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন —
অ্যাডভোকেট আতিকুর রহমান, ঢাকা_১১ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী।

তিনি তাঁর প্রেরণাদায়ক বক্তব্যে বলেন, 
বর্তমান প্রেক্ষাপটে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য প্রয়োজন একটি আদর্শ ও নীতিনিষ্ঠ নেতৃত্ব। ইসলাম ও দেশের কল্যাণে নিবেদিত একটি শক্তিশালী সংগঠনই পারে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সেই সংগঠন, যা কেবল রাজনীতি নয়, মানুষের জীবনমান উন্নয়ন ও সমাজ সংস্কারে কাজ করছে।

তিনি আরও আহ্বান জানান —
আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন, দক্ষ ও আমানতদার নেতৃত্বকে বিজয়ী করে আল্লাহভীরু সমাজ গঠনে ভূমিকা রাখুন। অনুষ্ঠানে উপস্থিত হাজারো জনতা “দাঁড়িপাল্লা মার্কায় সিল মারো” স্লোগানে মুখরিত করে তোলে সমগ্র প্রাঙ্গণ।

এই গণসমাবেশ শুধু একটি রাজনৈতিক আয়োজন নয়, বরং এটি ছিল ইসলাম, দেশপ্রেম ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার।
জামায়াতের এই আদর্শিক যাত্রায় অংশ নিয়ে গর্বিত প্রতিটি মানুষ আজ নতুন প্রত্যয়ে উজ্জীবিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ