September 15, 2026, 1:26 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজাপুরে আম বাগানের ৩০ হাজার টাকার গাছ কেটে ফেলার অভিযোগ

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির রাজাপুর উপজেলায় আম বাগানের গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার বড় কৈবর্তখালী এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মো. কামাল হোসেন শিকদার জানান, প্রায় ২৫ শতাংশ জমিতে তিনি রেন্ট্রি, মেহগনি, নারিকেল, সোলমসহ বিভিন্ন প্রজাতির গাছ বিক্রি করে মাটি খনন করে সেখানে আম বাগান করার উদ্যোগ নেন। পরে ৩০ হাজার টাকার বেশি খরচ করে আম গাছের চারা রোপণ করেন। কিন্তু রোপণের পর একই এলাকার আলতাফ শিকদার, তার স্ত্রী খাদিজা বেগম ও মো. হাসানুল কবির বাচ্চু দেশীয় অস্ত্র দিয়ে সব চারা কেটে ফেলেন বলে অভিযোগ করেন তিনি।

অভিযুক্ত আলতাফ শিকদার অভিযোগ অস্বীকার করে জানান, পৈতৃক জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছে এবং এ বিষয়ে স্থানীয়ভাবে সালিশী প্রক্রিয়া চলমান। সালিশীদারদের সিদ্ধান্ত অনুযায়ী আপাতত কেউ জমি দখল করতে পারবে না। কিন্তু কামাল শিকদার সেই সিদ্ধান্ত অমান্য করে গাছ রোপণ করায় বাধা দেওয়া হয়েছে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, “এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ