September 15, 2026, 3:15 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রস্তাবকে হুমকি হিসেবে দেখছেন মাহাথির

আর্ন্তজাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা যুদ্ধ বন্ধে দেওয়া ২০ দফা প্রস্তাবকে সরাসরি ‘হুমকি’ হিসেবে আখ্যা দিয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ।

শুক্রবার (৩ অক্টোবর) এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, প্রস্তাবটি আসলে হামাসকে দেওয়া কোনো শান্তি প্রস্তাব নয় বরং বলা হয়েছে— চার দিনের মধ্যে মেনে নিতে হবে, নইলে গণহত্যা আরও ভয়াবহ হবে।

মাহাথিরের মতে, এই প্রস্তাব ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যৌথভাবে তৈরি করেছেন, যা ফিলিস্তিনিদের আত্মসমর্পণ করাতে ইসরাইলের দখল পরিকল্পনার অংশ। তিনি বলেন, ৬০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এখন যদি আত্মসমর্পণ করতে বলা হয়, তবে তাদের এই আত্মত্যাগ ও গাজার ধ্বংসস্তূপ সবই বৃথা হয়ে যাবে।

ট্রাম্পকে শান্তির দূত নয়, বরং চাপ প্রয়োগ ও হুমকি দিয়ে সমাধান চাপিয়ে দেওয়ার অভ্যস্ত নেতা হিসেবে উল্লেখ করে মাহাথির লিখেছেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধেও তিনি ব্যর্থ হয়েছেন।

তার আশঙ্কা, হামাস প্রস্তাব প্রত্যাখ্যান করলে গাজায় গণহত্যা আরও তীব্র হবে এবং যুক্তরাষ্ট্র ইসরাইলকে আরও সহায়তা দেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ