July 25, 2026, 4:05 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

‘মা ইলিশ’ রক্ষায় যমুনা নদীতে সর্বোচ্চ সতর্ক থাকবে প্রশাসন

আব্দুল আল মামুন,দৌলতপুর(মানিকগঞ্জ) প্রতিনিধি

শুক্রবার (০৩ অক্টোবর) মানিকগঞ্জের দৌলতপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্য কালে জেলা মৎস্য অফিসার মো. সাইফুর রহমান বলেন- ‘ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে উপজেলা প্রশাসন,থানা পুলিশ, নৌ পুলিশ, কোস্ট গার্ড, সংশ্লিষ্ট অন্যান্য বাহিনী ২৪ ঘণ্টাই নদীতে টহলে থাকবে।

আইন ভঙ্গকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। মা ইলিশ রক্ষায় আমরা সর্বোচ্চ কঠোরতা অবলম্বন করব। সব বাহিনী প্রস্তুত রয়েছে এবং নিরবচ্ছিন্ন অভিযান চলবে।’

ইলিশের প্রজনন মৌসুমে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’ সফল করতে উপজেলার বৈন্যা বাজারে জনসচেতনতামূলক সভায় এসব কথা বলেন। আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, যমুনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞার সময়কালে মাছ ধরা, পরিবহন, সংরক্ষণ ও বিক্রি সম্পূর্ণরূপে নিষিদ্ধ। অভিযানের সময় আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা, কারাদণ্ড ও জাল পোড়ানোর মতো ব্যবস্থা নেওয়া হবে।

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিয়ান নুরেন সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার সুরাইয়া আক্তার তন্নী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ