September 15, 2026, 6:44 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে ঢাকা থেকে প্রকাশিত ভোরের চেতনা পত্রিকার ষ্টাফ রিপোর্টার হায়াত আলীকে কুপিয়ে হত্যা করেছে দূবৃত্তরা

তরফদার রবিউল ইসলাম

বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ভোরের চেতনা পত্রিকার ষ্টাফ রিপোর্টার সাংবাদিক হায়াত উদ্দিন(৪৭) নিহত হয়েছেন।

শুক্রবার (০৩ অক্টোবর) সন্ধ্যায় শহরের হাড়িখালি এলাকায় এই সংবাদকর্মীর উপর হামলা হয়। গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উল-হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
হায়াত উদ্দিন বাগেরহাট শহরের হাড়িখালি এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে। তিনি দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে বাগেরহাটে কাজ করতেন। এছাড়া সম্প্রতি তিনি বাগেরহাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করেছিলেন। এছাড়া স্থানীয় ঠিকাদারদের দূর্নীতি ও মাদক বিক্রেতাদের সাথে বিরোধ ও বলিষ্ঠ কন্ঠের লোকা হিসেবে তিনি পরিচিত ছিলন।  এ কারণে তিনি থানায় বিভিন্ন সময়ে সাধারণ ডায়েরী ও মামলা করেছেন বলে এলাকাবাসী জানায়।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উল-হাসান বলেন, এইমাত্র মারা যাওয়ার খবর শুনেছি। তার বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। হত্যার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ শুরু করেছে। তবে কারা মেরেছে, কি কারনে মারা গেছে সে বিষয়ে এখন পর্যন্ত কোন তথ্য জানাতে পারেনি পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ