September 15, 2026, 6:04 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগআঁচড়ায় কিবরিয়া ফিলিং স্টেশনের বিরুদ্ধে পরিমানে তেল কম দেওয়ার অভিযোগ বন্ধের দাবিতে মানববন্ধন

আব্দুল্লাহ, সিনিয়র স্টাফ রিপোর্টার

যশোরের শার্শার বাগআঁচড়া সাতমাইল মেসার্স কিবরিয়া ফিলিং স্টেশনের বিরুদ্ধে পরিমানে তেল কম দেওয়ার অভিযোগ তুলে ওই ফিলিং স্টেশনটি বন্ধের দাবিতে মানববন্ধন করেছে মালিক,মটর শ্রমিক ও এলাকাবাসি।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ১১ টায় ওই ফিলিং ষ্টেশনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময়   উঠানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন,দীর্ঘদিন ধরে পরিমানে  কম আর ভেজাল পেট্রোল, অকটেন ও ডিজেল প্রদানের বিষয়টি গ্রাহকরা প্রায় সময় ওই পাম্প কর্তৃপক্ষকে অবগত করলেও কোন পদক্ষেপ নেননি। প্রতারিত হচ্ছে জানার পরও পাম্পটি বাজারের নিকটবর্তী হওয়ায় বাধ্য হয়ে গ্রাহকরা মোটরযানের জ্বালানি সংগ্রহ করছেন এ ফিলিং স্টেশন থেকে।
গত রোববার সকালে এই ফিলিং স্টেশন থেকে একজন গ্রাহক ৫ লিটার ডিজেল জারে ক্রয় করলে পরিমাণে প্রায় ৭৫০ গ্রাম কম দেয়া হয়। বিষয়টি নিয়ে ফিলিং স্টেশন পরিচালনার দায়িত্বে থাকা ম্যানেজার আশরাফকে জানালে তিনি যান্ত্রিক ত্রুটির কথা জানান।পরে বাগআঁচড়া পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্যরা এসে পূনরায় পরিমাণে কম দেওয়ার বিষয়টি জানতে চাইলে আবারও যান্ত্রিক ত্রুটির কথা বলে বিষয়টি এড়িয়ে যান।তখন শ্রমিকরা উত্তেজিত হলে দ্রুত ফিলিং ষ্টেশন তালাবদ্ধ করে ম্যানেজার সহ কর্মচারীরা সটকে পড়েন।
এসময় এই প্রতারক মালিকের ফিলিং ষ্টেশনটি দ্রুত বন্ধ করার পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি অনুরোধ জানান।
 বক্তারা অভিযোগ করে বলেন, কিবরিয়া ফিলিং ষ্টেশন থেকে বহু আগে থেকে ওজনে তেল কম দেওয়া হচ্ছিলো। গতদিন ধরাপড়ার পর তারা মটর শ্রমিকদের তোপের মুখে পাম্প বন্ধ করে পালিয়ে যান।তারা পাম্পে না এসে উল্টো শ্রমিকদের নামে বিভিন্ন পত্রিকায় মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশ করিয়েছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন,বাগআঁচড়া,নাভারন ও বেনাপোল পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুর রহমান বাবু,সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সহ অত্র এলাকার সকল গাড়ির মালিক, মটর শ্রমিকসহ প্রায় দু শতাধিক সর্বস্থরের জনসাধারন জনগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ