July 26, 2026, 8:10 am
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ ও কর্মীদের ত্যাগ-কুরবানি বাংলাদেশের জমিনকে উর্বর করেছে- মাওলানা আবদুল হালিম

বিট রিপোর্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, জামায়াতের নেতৃবৃন্দের ও কর্মীদের ত্যাগ-কুরবানিই বাংলাদেশের জমিনকে ইসলামের জন্য প্রশস্ত করেছে।
তিনি বলেন, আগামীতে নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হতে হবে। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং প্রত্যেক নাগরিকের ভোট মূল্যায়নের জন্য এ পদ্ধতিই সবচেয়ে গ্রহণযোগ্য। আওয়ামী লীগ সরকারের আমলে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের উপর চালানো জেল, জুলুম, ফাঁসি, গুম ও খুনের করুণ ইতিহাস তুলে ধরে অশ্রুসিক্ত কণ্ঠে তিনি বলেন, এসব নির্যাতন সত্ত্বেও ইসলামী আন্দোলনের অগ্রযাত্রা থেমে যায়নি। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, নেতৃবৃন্দের ত্যাগ ও সংগ্রামের মাধ্যমেই আল্লাহর সাহায্যে ভবিষ্যতে বাংলাদেশে ইসলামের বিজয় ঘটবে ইনশাআল্লাহ।
বুধবার (১ অক্টোবর) সকাল ৮টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উলিপুর উপজেলা শাখার উদ্যোগে উলিপুর মতিন কারিগরি কলেজ হল রুমে অনুষ্ঠিত আসন কমিটি ও নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কুড়িগ্রাম জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও আসন পরিচালক মোঃ জহুরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক আজিজুর রহমান সরকার, কুড়িগ্রাম জেলা আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী, কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহ, জেলা সেক্রেটারি নিজাম উদ্দিন, জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শাহজালাল সবুজ এবং উলিপুর উপজেলার ভারপ্রাপ্ত আমীর এডভোকেট কামাল কবির লিটন প্রমুখ।
উল্লেখ্য, বেলা ৩ ঘটিকায় ২৮-কুড়িগ্রাম- ৪ আসনভুক্ত রৌমারী, রাজিবপুর ও চিলমারী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত পৃথক আসন কমিটি ও নির্বাচনী সমাবেশেও মাওলানা আবদুল হালিম প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন।
এতে সভাপতিত্ব করেন চিলমারী উপজেলা আমীর ও আসন পরিচালক অধ্যাপক নূর আলম মুকুল। উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ মোস্তাফিজুর রহমান (মোস্তাক)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ