September 15, 2026, 6:44 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

জাতিসংঘে সভাপতির পদে প্রার্থিতা প্রত্যাহার করায় বাংলাদেশকে ফিলিস্তিনের কৃতজ্ঞতা

আর্ন্তজাতিক ডেস্ক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম সভাপতির পদ থেকে প্রার্থিতা প্রত্যাহার করার জন্য বাংলাদেশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে ঢাকার ফিলিস্তিন দূতাবাস।

শুক্রবার (৩ অক্টোবর) ফিলিস্তিন দূতাবাস এক বার্তায় এ বিষয়ে গভীর কৃতজ্ঞতা ব্যক্ত করে।

দূতাবাসের বার্তায় উল্লেখ করা হয়েছে, প্রার্থিতা প্রত্যাহারের এই ‘মহৎ পদক্ষেপটি’ এমন এক গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যে ঐতিহাসিক বন্ধুত্ব এবং অটল সংহতির প্রতিফলন ঘটায়। এটি দুই জাতির মধ্যে সহযোগিতা এবং পারস্পরিক সমর্থনের দৃঢ় বন্ধনকে পুনঃনিশ্চিত করে।

উল্লেখ্য, ফিলিস্তিনের সমর্থনে বাংলাদেশ সরকার সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়।

তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে এই পদের জন্য বাংলাদেশ আগ্রহী থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ