October 30, 2026, 10:29 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

কাচালং নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বাঘাইছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসবের সমাপ্তি

মোঃ হাসান আলী, বাঘাইছড়ি প্রতিনিধি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি হয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় কাচালং নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে উপজেলার পাঁচটি পূজা মণ্ডপের দুর্গোৎসবের কার্যক্রম শেষ হয়।

বিসর্জন উপলক্ষে বাঘাইছড়ি বাজার এলাকা থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ, শিশু-কিশোরসহ ভক্ত-অনুরাগীরা ঢাক-ঢোল, উলুধ্বনি ও শঙ্খধ্বনিতে মুখরিত করে তোলেন চারপাশ। এ সময় নদীর দুই তীরে ভিড় করেন হাজারো দর্শনার্থী।

দুর্গোৎসব উপলক্ষে প্রতিটি মণ্ডপে গত কয়েকদিন ধরে চলে ধর্মীয় পূজা-অর্চনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা আয়োজন। দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ভক্তরা বিদায় জানালেও আবেগঘন পরিবেশ লক্ষ্য করা যায় সর্বত্র।

পূজা উদযাপন পরিষদের নেতারা জানান, স্থানীয় প্রশাসন, পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর সহযোগিতায় শান্তিপূর্ণভাবে এবারের দুর্গোৎসব সম্পন্ন হয়েছে। এজন্য তারা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান এবং আগামী বছর আরও জাঁকজমকভাবে দুর্গোৎসব পালনের আশা ব্যক্ত করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দুর্গোৎসবকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রতিটি পূজা মণ্ডপে পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি বিজিবির টহল কার্যক্রমও জোরদার ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ