বাংলাদেশ জামায়াতে ইসলামী কচুয়া উপজেলার আমীর মাওলানা রফিকুল ইসলাম এর নেতৃত্বে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করা হয়েছে।
মঙ্গল ও বুধবার বিকেলে তিনি উপজেলার বেশ কয়েকটি সার্বজনীন পূজা মণ্ডপে যান এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও ভক্ত-অনুরাগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় তিনি পূজার সার্বিক পরিবেশ, নিরাপত্তা পরিস্থিতি ও পূজা আয়োজকদের নানা দিক খোঁজখবর নেন।
উপজেলা আমীর পূজা মণ্ডপে উপস্থিত হয়ে বলেন, “দুর্গোৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, বরং এটি সার্বজনীন উৎসব।
আমাদের সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় থাকুক—এটাই আমাদের প্রত্যাশা। জামায়াতে ইসলামী সর্বদা মানুষের অধিকার, ন্যায়বিচার ও কল্যাণে কাজ করে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “আমরা চাই প্রতিটি ধর্মীয় উৎসব আনন্দমুখর, নিরাপদ ও শান্তিপূর্ণভাবে পালিত হোক। এ ক্ষেত্রে প্রশাসন ও সমাজের সব স্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।”
পূজা উদযাপন কমিটির নেতারা জামায়াতের নেতৃবৃন্দকে স্বাগত জানান।