July 25, 2026, 7:30 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

এবারের দুর্গাপূজায় কোনো প্রকার আশঙ্কা ছিলো- ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ

মো: শাকিল শেখ, স্টাফ রিপোর্টার

এবারের শারদীয় দুর্গাপূজায় কোনো প্রকার আশঙ্কা ছিলো না বলে জানিয়েছেন ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ।

আজ দুপুরে আশুলিয়ার নরসিংহপুর এলাকার সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দির ও শ্রী শ্রী দেবী দূর্গা মন্দির পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা বলেন।

তিনি আরও বলেন, সাভার সহ ৫টি উপজেলাকে আধুনিক নগরের প্লান সামনের দিনগুলিতে শুরু করা হবে। আমাদের টার্গেট হচ্ছে ভবিষ্যতের দিনগুলোতে ঢাকার ভিতরে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ উন্নয়ন প্ল্যান করে ঢাকা শহরকে ডেভেলপ করছে। যাতে এই প্ল্যানের মাধ্যমে সাভার, কেরানীগঞ্জ ধামরাই নবাবগঞ্জ দোহার এই সমস্ত উপজেলাতে গুণগত মানের উন্নয়ন হবে এবং এই সমস্ত এলাকার জীবনমানের উন্নয়ন ঘটবে।

এইজন্য আমরা ইতিমধ্যে এসব উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের বিভিন্ন সমস্যা নিয়ে ওয়ার্ড সভা শুরু করেছি।

তিনি এয়োও বলেন, মানুষের মতের মধ্যে পথের মধ্যে ভিন্নতা থাকবেই। এটা হচ্ছে আধুনিক রিপাবলিগের গণতন্ত্রের সৌন্দর্য। একটি মানুষের মতের সাথে ধর্মের সাথে ভিন্নতা থাকবে। এই যে মতের ভিন্নতা, ধর্মের ভিন্নতা, পথের ভিন্নতা, রাজনৈতিক দলের ভিন্নতা এগুলো থাকবেই। কিন্তু এগুলোর মাঝখান দিয়েই আমাদের যে সার্বজনীন প্রোগ্রামগুলো আছে যেমন মুসলমানদের ঈদ আসে, হিন্দু সম্প্রদায়ের পূজা আসে।

বিশেষ করে এইসব প্রোগ্রামগুলোতে সকল মানুষ শান্তিপূর্ণভাবে এবং অত্যন্ত সোহার্দ্যপূর্ণ পরিবেশে এগুলো উদযাপন করবে এটাই আমাদের কালচার, এটাই আমাদের সংস্কৃতি।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকার, আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান, আশুলিয়া থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি আশীষ নাগ ও সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দিরের সভাপতি বিকাশ সহ আরও অনেকে এসময়ে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ