September 16, 2026, 12:02 am
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

সাভারে জলাবদ্ধতা নিরসনের দাবিতে এলাকাবাসীর মহাসড়ক অবরোধ

মো: শাকিল শেখ, স্টাফ রিপোর্টার

ঢাকার সাভারে জলবদ্ধতা নিরসনের দাবিতে স্থানীয়রা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে। এতে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশের লেনে অন্তত ৫ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়।

বুধবার (১ অক্টোবর) সকাল ১০ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া এলাকায় সড়ক অবরোধ করে এলাকাবাসী।

আন্দোলনকারীরা জানান, সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকা অল্প বৃষ্টি হলেই সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এছাড়া বৃষ্টির পানি বাড়িতে প্রবেশ করেও পানিবন্দি হয়ে পড়েছে রাজফুলবাড়ি এলাকা বাসিন্দারা। এসময় জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থার দাবিতে সড়ক অবরোধ করা হয়েছে বলে জানান তারা।

এবিষয়ে সাভার হাইওয়ে থানার ইনচার্জ সালেহ আহমেদ বলেন, গতকাল রাতে প্রচুর বৃষ্টি হওয়ায় রাজফুলবাড়ি এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হতে হয়েছে। জলবদ্ধতা থেকে মুক্তি পেতে এলাকার স্থানীয় বাসিন্দারা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছিলো।

পরবর্তীতে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে ১১ টার সময় এলাকাবাসী অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ