September 15, 2026, 4:23 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে নিহত যাত্রী

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে চলন্ত ট্রেন থেকে পড়ে এক যাত্রী নিহত হয়েছেন।

বুধবার (১ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সূর্য্যনগর রেলওয়ে স্টেশন এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।

নিহত যাত্রীর নাম ওছামা ইব্রাহিম রাব্বি (২০)। তিনি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। রাব্বি ওই এলাকার মোহাম্মদ নাছির উদ্দিনের ছেলে।

রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশ সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা নকশীকাঁথা ট্রেন রাজবাড়ী হয়ে খুলনা যাওয়ার সময় বিকেল সাড়ে চারটার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সূর্য্যনগর রেলস্টেশন এলাকায় পৌঁছালে এই দুর্ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে নির্মাণাধীন স্টেশনের ওয়ালের সাথে বাধাপ্রাপ্ত হয়ে তিনি নিচে পড়ে মারা যান।

রাজবাড়ী রেলওয়ের থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা রাজবাড়ীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। পরিবারের লোকজন আসলে মরদেহ হস্তান্তর করা হবে।

ধারনা করা হচ্ছে নিহত যাত্রী ট্রেনের দরজার সামনে বসে ছিল।  স্টেশনের নির্মাণাধীন ওয়ালের সাথে বাধাপ্রাপ্ত হয়ে এই দুর্ঘটনা ঘটেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ