September 15, 2026, 1:32 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

ফকিরহাটে পূজামন্ডপ পরিদর্শনে খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার

বার্তা সম্পাদক

ফকিরহাটে পূজামন্ডপ পরিদর্শনে খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার

সৈয়দ জালিস মাহমুদ

বাগেরহাটের ফকিরহাটে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পাল। তিনি বুধবার (১লা অক্টোবর ) বিকালে  উপজেলার মানসা কালি মন্দিরের দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন শেষে মন্দির কমিটির সাথে মতবিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনারের সহধর্মিণী কানন মজমুদার, ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন, সহকারী কমিশনার (ভ‚মি) এএসএম শাহনেওয়াজ মেহেদী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, মানসা কালি মন্দির কমিটির সভাপতি রবীন্দ্রনাথ হালদার বাটুল, সাধারন সম্পাদক বাবুল কুমার আঁশ, মিলন কুমার সেন, শেখর রায়সহ অন্যান্যরা। মতবিনিময় সভা পরিচালনা করেন শিক্ষক অজয় চক্রবর্তী।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পাল বলেন, শারদীয় দুর্গোৎসব সুষ্ঠ, সুন্দর শান্তিপূর্নভাবে উদযাপনে প্রশাসন ও  আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। মন্ডপে মন্ডপে পুলিশ, আনসার ও গ্রাম পুলিশের সদস্যরা কড়া নজরদারী রেখেছে। এছাড়াও সেনাবাহিনী টহলে রয়েছে। নিরাপদে শান্তিপূর্ণভাবে আনন্দ উপভোগ করতে পারে সে লক্ষে সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মন্দির কমিটি ও স্থানীয়দের সহযোগিতায় পূূজা ভাল কাটবে বলে তিনি জানান। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ