September 15, 2026, 3:16 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের ৫৯ বিজিবি দুর্গাপূজায় নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকার দুর্গাপূজার মন্ডপের নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

পূজা বিসর্জন পর্যন্ত মন্ডপ ও আশেপাশের এলাকায় সার্বক্ষণিক নিরাপত্তা দেবে বিজিবি সদস্যরা। বিজিবি কর্মকর্তারা বলছেন- সীমান্ত এলাকায় দুর্গাপূজাকে ঘিয়ে কোন অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই।

বুধবার (০১ অক্টোবর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের দুই উপজেলার ( শিবগঞ্জ ও ভোলাহাট) দুর্গাপূজার নিরাপত্তায় ৫৯ মহানন্দা ব্যাটালিয়নের ৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকার বেশ কয়েকটি পূজা মন্ডপ পরিদশর্ন শেষে ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল গোলাম কিবরিয়া বলেন, পূজাকে ঘিরে সীমান্তবর্তী এলাকায় কোন অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই।

ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার মন্ডপগুলোতে বিজিবি সদস্যরা নিয়মিত টহল দিচ্ছে। সীমান্তবর্তী গ্রামের মন্ডপগুলোতে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমূখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। বিজিবি সদস্যরা সার্বক্ষণিক নিরাপত্তা দিচ্ছে তাদের। কোনভাবেই দুর্গাপূজার আনন্দ আয়োজনে সমস্যা হতে দেবে না তারা। বিজিবি সতর্ক অবস্থান ও কঠোর নিরাপত্তায় সন্তষ্ট প্রকাশ করেছেন

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ