July 25, 2026, 5:46 pm
শিরনাম :
বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ

রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও মহানগর যুবদলের আহ্বায়ক রিটনের পূজা মণ্ডপ পরিদর্শন

সিরাজুল ইসলাম (রনি), রাজশাহী ব্যুরো প্রধান

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও যুবদলের আহ্বায়ক মোঃ মাহফুজুর রহমান রিটন মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় মহানগরীর বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন।

সোনাদীঘির মোড় থেকে যাত্রা শুরু করে তিনি আলুপট্রি এলাকা সহ শহরের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন। এ সময় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তাঁর সঙ্গে ছিলেন।

পূজা মণ্ডপগুলোতে রিটন সনাতন ধর্মাবলম্বী নেতা-কর্মী ও স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় তিনি বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ সমান মর্যাদায় বসবাস করে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সবসময় শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ।”

রিটন আরও বলেন, “দুর্গাপূজা উপলক্ষে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন। তারই ধারাবাহিকতায় সারাদেশের মতো রাজশাহীতেও আমরা সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করছি। আমি আমার নেতাকর্মী নিয়ে শহরের প্রতিটি মন্দিরে যাচ্ছি, তাঁদের সহযোগিতা করছি এবং প্রয়োজনীয় নিরাপত্তা প্রদানের চেষ্টা করছি। রাজশাহী একটি অসাম্প্রদায়িক শহর, এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করেন।”

মণ্ডপ পরিদর্শনে উপস্থিত স্থানীয়রা জানান, রাজনৈতিক নেতাদের এমন উদ্যোগ উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তোলে এবং জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে সহায়তা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ