September 15, 2026, 6:03 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাড্ডা মন্দিরে পুলিশ মালামাল ও গুলি চুরি: ৮ জন বরখাস্ত

নিউজ ডেস্ক রিপোর্ট

রাজধানীর বাড্ডার নিমতলির শ্রী শ্রী মহাদেব আশ্রম ও কালী মন্দিরে ডিউটিরত পুলিশ সদস্যদের মালামাল ও ৩০ রাউন্ড গুলি চুরি হওয়ায় বাড্ডা থানার ওসি সহ ৮ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

 

 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এই কর্মকর্তা ও সদস্যদের ডিএমপি সদরদফতরে সংযুক্ত করা হয়, যদিও পরে মন্দির সংলগ্ন একটি ভবনের পাশে চুরি হওয়া গুলিগুলো অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

ডিএমপি সূত্রে জানা গেছে, কর্তব্যে অবহেলার কারণে বাড্ডা থানার ওসি মো. সাইফুল ইসলাম, এসআই মোবাশ্বির, একজন এএসআই এবং পাঁচ জন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

পুলিশ জানিয়েছে, ডিউটিরত ফোর্সদের থাকার জন্য মন্দির প্রাঙ্গণে একটি নির্মাণাধীন ভবনের দোতলায় অস্থায়ী কক্ষ তৈরি করা হয়েছিল। মঙ্গলবার ভোর সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে ঘুমিয়ে থাকা চারজন পুলিশ ও তিনজন আনসার সদস্যের পাশে থেকে চারটি ব্যাগ, দুটি মানিব্যাগ ও তিনটি মোবাইল চুরি হয়। চুরিকৃত ব্যাগগুলোর একটি মধ্যে ছিল ৩০ রাউন্ড শর্টগানের গুলি।

পরবর্তী সময়ে সকাল পৌনে ১০টার দিকে পুলিশ মন্দির সংলগ্ন পতিত জমির পাশে থেকে ব্যাগগুলো উদ্ধার করে, যেখানে গুলিগুলো অক্ষত অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ