September 15, 2026, 11:14 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

বাগেরহাটে ২৪ বছর পর মামলা থেকে অব্যাহতি পেলেন সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে দীর্ঘ ২৪ বছর পর জননিরাপত্তা আইনের মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর সবুর এর আদালতে হাজির হয়ে মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন জানান। আদালত পূর্ণাঙ্গ শুনানি শেষে মামলা থেকে সেলিমসহ ১৩ জনকে অব্যাহতি প্রদান করেন।

আদালত সূত্রে জানাযায়, ২০০১ সালে রেলরোড সংলগ্ন আওয়ামীলীগের অফিস ভাংচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম সহ ৩০-৩৫ জনের নামে নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। পরবর্তীতে ১৩ জনকে অভিযুক্ত করে একটি চার্জশিট দাখিল করেন।

আসামিপক্ষের আইনজীবী শহিদুল ইসলাম বলেন, মামলাটির এম এ এইচ সেলিমসহ ১৩ জন আসামি ছিলেন। ২০০১ সালের জননিরাপত্তা আইনের মামলাটি দীর্ঘদিন আদালতে স্থগিত অবস্থায় ছিল। অতিরিক্ত দায়রা জজ আদালত-১ আজ পূর্ণাঙ্গ শুনানি শেষে এই মামলার দায় থেকে অব্যাহতি দেয়। দীর্ঘদিন পর এই মামলা থেকে আদালত অব্যাহতি দেওয়ায় ন্যায় বিচার পেয়েছেন বলে জানান এই আইনজীবী।

সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম বলেন, দীর্ঘদিন মামলাটি স্থগিত অবস্থায় ছিল। তারপর নিরপেক্ষ সরকার আসার পর বিজ্ঞ আদালত মামলা থেকে অব্যাহতি দিয়েছে। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া ও আয়না ঘরে নেওয়ার হুমকির কারণে আমি জেলা বিএনপির সভাপতির পদ থেকে পদত্যাগ করেছিলাম। দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে আমি আবারও নির্বাচন করব।

এম এ এইচ সেলিম ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য ছিলেন। এছাড়া ১৯৯৮ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত বাগেরহাট জেলা বিএনপির সভাপতি ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ