September 15, 2026, 5:09 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

নিষিদ্ধ পলিথিন কারখানায় ভ্রাম্যমান আদালতের জরিমানা, মালামাল জব্দ

মোঃসুলতান মাহমুদ ,গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে নিষিদ্ধ পলিথিন তৈরির কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় কারখানাকে এক লাখ টাকা জরিমানা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সাথে কারখানাটি বন্ধের নির্দেশ তৈরি হয়েছে ।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম। এসময় তাঁর সাথে ছিলেন, গাজীপুর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রাকিবুল হাসানসহ থানা পুলিশ ও আনসার সদস্যরা।

আদালত সুত্র জানা যায়, গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের তালতলী এলাকায় মায়া এন্টারপ্রাইজ নামক একটি কারখানায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন করা হচ্ছিল। খবর পেয়ে সেখানে আদালত পরিচালনা করা হয়। এসময় অবৈধ উৎপাদন কাজের সাথে জড়িত থাকায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬ক/১৫(১) ধারা অনুযায়ী এক লক্ষ টাকা জরিমানা করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। ভবিষ্যতে আর এই নিষিদ্ধ পলিথিন উৎপাদন করবে না মর্মে মুচলেকাও নেওয়া হয়েছে। এ সময় পলিথিন উৎপাদনের কাঁচামাল প্লাস্টিকের ১৫০ কেজি দানা এবং উৎপাদিত ২০০ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করে জব্দ করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম যায়যায়দিনকে বলেন, অভিযানে কারখানাটি জরিমানা করাসহ এর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। কারখানাটিতে যাতে ভবিষ্যতে আর পলিথিন উৎপাদন করতে না পারে, তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য গাজীপুরের পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালককে অনুরোধ জানানো হয়েছে।

সরকারি নির্দেশনায় পরিবেশ দূষণ রোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ