September 15, 2026, 6:03 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

নালিতাবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শনে জামায়াত প্রার্থী

পুলক রায়,নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে শেরপুরের নালিতাবাড়ীতে হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের সাথে সৌহার্দ্য বিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা। এ সময় তারা পূজার আনন্দ নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে নালিতাবাড়ী পৌর শহরের বিভিন্ন এলাকায় মোট ১৩টি পূজামণ্ডপ ঘুরে দেখেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি। তিনি পূজার আয়োজক এবং ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় গোলাম কিবরিয়া ভিপি বলেন, “বাংলাদেশে সংখ্যালঘু বলে কিছু নেই, আমরা সবাই সমানভাবে এই দেশের নাগরিক। দুর্গোৎসবে নারী-পুরুষ নির্বিঘ্নে উৎসব পালন করতে পারেন—এজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে হবে।”

তার সাথে ছিলেন নালিতাবাড়ী উপজেলা জামায়াতের আমীর মাওলানা আফসার উদ্দিন, পৌর আমীর হেলাল উদ্দিন, নায়েবে আমীর আরিফ রব্বানী, সেক্রেটারি আবদুল মোমেন, শ্রমিক কল্যাণ সভাপতি আবু সিনা মোহাম্মদ জুবায়ের, যোগানীয়া ইউনিয়ন সভাপতি আয়ুব আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ