July 25, 2026, 4:58 pm
শিরনাম :
মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার

দৌলতপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ইউএনও- নাহিয়ান নুরেন

আব্দুল আল মামুন, মানিকগঞ্জ প্রতিনিধি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিয়ান নুরেন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকালে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা মণ্ডপসমূহ ঘুরে দেখেন এবং সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন।

পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রয়োজনীয় সহযোগিতা ও সার্বিক নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেন।

তিনি জানান, ধর্মীয় উৎসব নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ ভাবে উদযাপনের জন্য উপজেলা প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। দৌলতপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অজিত কুমার তরফদার জানান, এ বছর উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোট ৪৬ টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। তিনি উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পূজার পরিবেশ সুন্দর রাখতে সক্রিয় ভূমিকা রাখার জন্য।

উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন কালে উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান নুরেন এর সাথে স্থানীয় প্রতিনিধি,পুলিশ প্রশাসন ও গণমাধ্যম কর্মীরাও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ