September 15, 2026, 11:13 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

জামায়াতে ইসলামী আলেম সমাজের প্রতি গভীর শ্রদ্ধাশীল- এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের

নিউজ ডেস্ক

জামায়াতে ইসলামী সম্মানিত আলেম সমাজের প্রতি গভীর শ্রদ্ধাশীল এবং আমরা তাঁদের মুসলিম উম্মাহর রাহবার হিসেবে সম্মান করি

মাওলানা তারেক মনোয়ারের সাম্প্রতিক একটি বক্তব্যের দায় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উপর চাপানোর অভিযোগের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ৩০ সেপ্টেম্বর এক বিবৃতি প্রদান করেছেন।

প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন, “কয়েক দিন পূর্বে জনাব মাওলানা তারেক মনোয়ার সিরাতুন্নবী (সা.) মাহফিল উপলক্ষে আয়োজিত এক ঘরোয়া আলোচনায় দরসে নেযামীর আলেমদের জড়িয়ে বক্তব্য দিয়েছেন। উক্ত বক্তব্য সম্পূর্ণ তাঁর নিজস্ব; এর সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কোনো সম্পর্ক নেই। তিনি ইতিমধ্যে উক্ত বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। তারপরও এ বক্তব্যের দায় জামায়াতে ইসলামী’র ওপর চাপানোর চেষ্টা দুঃখজনক ও অনভিপ্রেত।

তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বরাবরই আলেম সমাজের প্রতি গভীর শ্রদ্ধাশীল। আমরা তাঁদের মুসলিম উম্মাহর রাহবার হিসেবে সম্মান করি। তাঁরা যুগ যুগ ধরে জাতিকে সঠিক দিক-নির্দেশনা দিচ্ছেন এবং ইসলামের আলো ছড়িয়ে দিচ্ছেন।

তাঁদের মর্যাদা ক্ষুণ্ন করার মতো কোনো অবস্থান বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো গ্রহণ করেনি। সুতরাং এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ