September 15, 2026, 11:14 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

রাজবাড়ীতে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর এলাকার রেলওয়ে ফুটবল মাঠ সংলগ্ন রেললাইনে এ ঘটনাটি ঘটে।

ঘটনায় নিহত ব্যক্তির নাম রবীন্দ্রনাথ দেবনাথ (৭৫)। তিনি উপজেলার জামালপুরের ডাঙাহাটি এলাকার বাসিন্দা, ওই এলাকার স্থানীয় অমূল্য দেবনাথের ছেলে।

নিহতের ছেলে রতন দেবনাথ জানান, সকালে পারিবারিক বিষয় নিয়ে রাগ করে বাড়ি থেকে বের হয়ে রেললাইনের পাশে দাঁড়িয়েছিলেন তার বাবা। ট্রেন আসার সময় স্থানীয়রা বাধা দেওয়ার চেষ্টা করলেও তিনি দ্রুত ছুটে গিয়ে ট্রেনের সামনে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রাজবাড়ী রেলওয়ে থানা (জিআরপি)-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। বিস্তারিত তদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ