September 15, 2026, 4:24 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রধান শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে পিরোজপুরে শিক্ষার্থীদের মানববন্ধন

শফিকুল ইসলাম মাসুদ, স্টাফ রিপোর্টার 

পিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্র (৫০) ও সহকারী শিক্ষক অসীম কুমারের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বিদ্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা স্লোগান দেয়— “শিক্ষকের ওপর হামলা কেন, বিচার চাই বিচার চাই”, “শিক্ষক বাঁচলে শিক্ষা বাঁচবে, বাঁচবে বাংলাদেশ”।

মানববন্ধন ও সমাবেশে শিক্ষার্থীরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানান। তারা বলেন, ভবিষ্যতে যেন আর কোনো শিক্ষকের ওপর এমন বর্বরোচিত হামলার ঘটনা না ঘটে, সে ব্যবস্থা নিতে হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে বিদ্যালয় শেষে প্রধান শিক্ষক বিপুল মিত্র সহকারী শিক্ষক অসীম কুমারকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে শহরে ফিরছিলেন। পথে পিরোজপুর-নাজিরপুর সড়কের ঝরঝরিয়াতলা এলাকায় ৭-৮ জন মুখোশধারী দুর্বৃত্ত তাদের পথরোধ করে এলোপাতাড়ি মারধর করে। এতে বিপুল মিত্রের দুই পা ও ডান হাত ভেঙে যায়। সহকারী শিক্ষক অসীম কুমারও এ সময় আহত হন।

এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে এবং বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ