September 15, 2026, 11:13 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

জাপার রওশনপন্থি মহাসচিব মামুনুর রশীদ ৬ দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক রিপোর্ট

সরকার উৎখাতে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে মিলিতভাবে ষড়যন্ত্রের অভিযোগে দায়ের করা মামলায় জাতীয় পার্টির রওশন এরশাদপন্থি অংশের মহাসচিব কাজী মামুনুর রশীদের ছয়দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ আদেশ দেন। এদিন আসামির ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে, রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী। গতকাল রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর ওয়েস্টিন হোটেলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এরআগে ১৭ সেপ্টম্বর এ মামলার প্রধান আসামি বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরী ও তার প্রধান সহযোগী গোলাম মোস্তফা আজাদের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন সিএমএম আদালত। তার আগে, ১৫ সেপ্টেম্বর একই মামলায় এনায়েত করিমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ১৩ সেপ্টেম্বর রাজধানীর মিন্টো রোডে সন্দেহজনকভাবে ঘোরাফেরা সময় এনায়েতকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ