July 25, 2026, 5:48 pm
শিরনাম :
বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ

৪ দেশের কারণে বাগরাম ঘাঁটি নিতে পারবেন না ট্রাম্প

আর্ন্তজাতিক ডেস্ক

আফগানিস্তানে বিদেশি সামরিক ঘাঁটি পুনঃপ্রতিষ্ঠার বিরোধিতা করে রাশিয়া, চীন, ইরান ও পাকিস্তান একযোগে অবস্থান নিয়েছে। তারা আফগানিস্তানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি শ্রদ্ধা জানিয়ে বাগরামসহ কোনও বিদেশি ঘাঁটি পুনরায় চালু করা “আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য সহায়ক নয়” বলে এক যৌথ বিবৃতিতে উল্লেখ করেছে।

রবিবার পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আফগানিস্তানের তালেবান সরকারও এই চার দেশের অবস্থানকে স্বাগত জানিয়ে বলেছে, তারা তাদের ভূখণ্ডকে অন্য কোনও দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেবেন না এবং সন্ত্রাসী গোষ্ঠীর কার্যক্রম চলতে দেবে না। উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি ফের দখলে নেওয়ার চেষ্টা করেছিলেন। তবে তালেবান সরকার তার দাবি প্রত্যাখ্যান করেছে। ট্রাম্পের বাগরাম বিমান ঘাঁটি ফেরত নেওয়ার পরিকল্পনা করলেও, এই চার দেশের কঠোর অবস্থানের কারণে তা বাস্তবায়ন কঠিন হয়ে পড়েছে।

চার দেশের যৌথ বিবৃতিতে আফগান কর্তৃপক্ষকে সন্ত্রাসবিরোধী কার্যক্রম বাস্তবায়ন, সন্ত্রাসী শিবির বন্ধ করা এবং বিদেশি সন্ত্রাসীদের সাথে সহযোগিতা রোধ করার আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে ইসিল, আল কায়দা, টিটিপি, বিএলএসহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীকে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ