September 15, 2026, 6:43 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সোহেল হাওলাদারের সৌজন্য সাক্ষাৎ

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গ্রেটার বরিশাল ডিভিশনাল এসোসিয়েশন অফ বাফেলোর সভাপতি ও যুক্তরাষ্ট্রের বাফেলো বিএনপির সদস্য সচিব এবং কাঁঠালিয়া উপজেলা কৃতি সন্তান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মো. সোহেল হাওলাদার।

নিউইয়র্ক স্থানীয় সময় (২৭ সেপ্টেম্বর) শনিবার দুপুর ১২টায় নিউইয়র্কের ম্যানহাটনের হোটেল গ্র্যান্ড হায়াত এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে রাজনৈতিক ও নির্বাচন সংক্রান্ত বিভিন্ন আলোচনা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. হুমায়ুন কবির, বাফেলো উত্তর বিএনপির আহবায়ক মো. সিরাজুদ্দৌলা বাবুল, যুগ্ম আহবায়ক মো. এনামুল কবির অপু, যুগ্ম সদস্য সচিব মো. আজহারুল মাকছুদসহ যুক্তরাষ্ট্রের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ